লক্ষ্মীপুরে মোটরসাইকেলর ধাক্কায় সাবেক এমপি নিহত
- আপডেট সময় : ০৬:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ১১৪০ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে মোটরসাইকেলর ধাক্কায় সাবেক এমপি নিহত
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহবায়ক মোহাম্মদ উল্যাহ (৬০) নিহত হয়েছেন। তিনি ১৯৮৬ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত জাতীয় পার্টি সমর্থিত এমপি ছিলেন।
আজ বুধবার (২৩ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর শহরের আলিয়া মাদ্রাসার সামনে ঢাকা-রায়আপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ উল্যাহ লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার আক্কাস মিয়া হাওলাদারের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের স্বজনরা জানায়, বুধবার দুপুরে পৌর শহরের লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার সামনে আঞ্চলিক সড়ক পারাপার হচ্ছিলেন মোহাম্মদ উল্যাহ। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়েন তিনি। পরে দ্রুত সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. মো: জয়নাল আবেদীন বলেন, দুর্ঘটনার শিকার মোহাম্মদ উল্যাহকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। এ দিকে এ খবর ছড়িয়ে পড়লে জাতীয় পার্টিসহ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।






















