ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে বৈঠকে শিক্ষা বোর্ড

News Editor
  • আপডেট সময় : ০৫:৪৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৮২ বার পড়া হয়েছে

শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা ও স্কুল খোলাসহ শিক্ষা বিষয়ক সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টায় ঢাকা শিক্ষাবোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়েছে। আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এতে সভাপতিত্ব করছেন।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ উপপরিদর্শক রবিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এইচএসসি পরীক্ষা কীভাবে নেওয়া যায় সেই বিষয়ে আলোচনার জন‌্য বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সব বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত আছেন। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন কীভাবে করা হবে, সেই বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে।’

উল্লেখ‌্য, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু করোনার কারণে তা স্থগিত রয়েছে। কওমি মাদ্রাসা খুলে দিলেও অন্যসব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে বৈঠকে শিক্ষা বোর্ড

আপডেট সময় : ০৫:৪৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০