শৈলকুপায় মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধ মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৬:৪১:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
- / ১১০৯ বার পড়া হয়েছে
শৈলকুপায় মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধ মতবিনিময় সভা
শৈলকুপা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জেলা প্রশাসকের উদ্যোগে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ৩ জুলাই) দুপুরে আদিল উদ্দিন ডিগ্রি কলেজের হল রুমে এ সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তারের সভাপতিত্বে ও উপজেলা দুর্ণীতি দমন কমিশনের সভাপতি এমএ ওহাব এর সঞ্চালিত মতবিনিয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বনি আমিন, শৈলকুপা থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস।
প্রধান অতিথি আইনশৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম, উন্নয়নমূলক কর্মকাণ্ড, মানসম্মত শিক্ষা, বাল্যবিবাহ বিরোধী, মাদক বিরোধী, জনসেবা এবং দুর্নীতি বিরোধী বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

























