ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

শ্রাবন্তীকে চান রোশান, যা বললেন অভিনেত্রী

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:২০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
  • / ১০৭৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ একের পর এক বিচ্ছেদের খবরে সরব টালিউড। একদিকে নুসরাত-নিখিলের সংসার ভাঙছে। অন্যদিকে আরেক জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী ও রোশান সিংয়ের দ্বন্দ্ব প্রকাশ্যে এলো।

মঙ্গলবার রাত থেকেই একে অপরের বিরুদ্ধে তিক্ততা প্রকাশ করছেন ইনস্টাগ্রাম স্টোরিতে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস ধারায় আদালতে মামলা দায়ের করেছেন রোশান সিং।

পুরোনো তিক্ততা ভুলে আবারও শ্রাবন্তীর সঙ্গে থাকতে চান আদালতকে এমনটাই জানিয়েছেন তিনি।

এই ঘটনার পর ইনস্টা স্টোরিতে শ্রাবন্তী লিখেছেন, কিছু মানুষ তোমার ওপর নজর রাখে, তুমি হারছো কিনা সেটা দেখার জন্য, কিন্তু না, আমি জিতেছি।

এদিকে শ্রাবন্তীর এই মন্তব্যের উত্তর দিতে ছাড়েননি রোশানও। তিনিও দুটো ইনস্টা স্টোরি শেয়ার করেন। রোশান লিখেছেন, তোমাকে জেতার সুযোগ করে দিয়েছিলাম, তাও তুমি হেরে গেলে।

[irp]

দ্বিতীয় ইনস্টা স্টোরিতে রোশান প্রকৃত সম্পর্কের উদাহরণ দিয়ে লিখেছেন, মেসেজের প্রতিটা বানানই ভুল। কিন্তু তাও পড়া যাচ্ছে। প্রকৃত ভালোবাসায় ভুলগুলো এড়িয়ে মানুষকে বোঝাটাই আসল।

রোশানের পর পর দুই ইনস্টাগ্রাম স্টোরিতে স্পষ্ট যে তিক্ততা ভুলে শ্রাবন্তীর সঙ্গেই থাকতে চান তিনি।কিন্তু শ্রাবন্তীর নাকি রোশানের সঙ্গে সংসারে বিন্দুমাত্র আগ্রহ নেই।

গেলো সোমবার আদলতে রোশান যে পিটিশন দাখিল করেছেন, তাতেও রয়েছে, তিনি শ্রাবন্তীর কাছে পুনরায় এই ভাঙা সংসার নতুন করে গড়ার আর্জি জানিয়েছেন। জবাবে শ্রাবন্তী অবশ্য ‘না’ বলেছেন।

[irp]

ট্যাগস :

শ্রাবন্তীকে চান রোশান, যা বললেন অভিনেত্রী

আপডেট সময় : ১০:২০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১