সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত
- আপডেট সময় : ০২:১৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১০৭৪ বার পড়া হয়েছে
সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত
আস্থা ডেস্কঃ
রাজধানীর সদরঘাট এলাকায় ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সংঘর্ষে মিতুল (২০) নামে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) রাত ১১টার দিকে সূত্রাপুর থানাধীন ইস্ট বেঙ্গল মার্কেটের ১৫ তলায় এ ঘটনা ঘটে। সে ঝালকাঠি সদর থানার সাহাবাঙ্গল গ্রামের মো. রাসেল সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সাবেক যুবদল নেতা সোবহান ও সাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কিরণ—দুজনই সুমন ভুঁইয়ার অনুসারী। চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে শনিবার রাতে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেওয়। পরে গুরুতর আহত মিতুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূত্রাপুর থানার অপারেশন ইনচার্জ মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক আস্থা/এমএইচ

















