ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

সমবেদনা জানাতে কাদের সিদ্দিকীর বাসায় বিএনপি নেতা টুকু

Astha DESK
  • আপডেট সময় : ১২:৫১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / ১১৩১ বার পড়া হয়েছে

সমবেদনা জানাতে কাদের সিদ্দিকীর বাসায় বিএনপি নেতা টুকু

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী মারা যাওয়ায় তার পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিতে এবং সমবেদনা জানাতে তার বাসায় গিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (১১ জুন) রাত ৮টার দিকে টাঙ্গাইল পৌর শহরের জেলা সদর রোডের কাদের সিদ্দিকীর সোনার বাংলা বাসায় যান বিএনপির এই নেতা।

এরপর বাসায় বেশ কিছু সময় অবস্থান করে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও সমবেদনা জানান তিনি। টুকুকে কাছে পেয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী খুশি হয়েছেন বলে জানিয়েছেন উপস্থিত লোকজন।

এ সময় সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ জেলার অন্যান্য নেতাকর্মীও সঙ্গে ছিলেন।

সুলতান সালাউদ্দিন টুকু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানাতে তিনি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাসায় গিয়েছিলেন।

এদিকে সুলতান সালাউদ্দিন টুকু স্ত্রী হারানো বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাসায় যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়। এরপর থেকে ফেসবুক দুনিয়ায় প্রশংসায় ভাসছেন টুকু।

প্রসঙ্গত, গত ২২ মে নাসরিন সিদ্দিকীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। প্রথমে তাকে ঢাকার নিউরো সায়েন্সে হাসপাতালে নেওয়া হয়। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে স্কয়ার হাসপাতালে নিউরো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হলে ২৩ মে মস্তিকে অস্ত্রপাচার হয়।

এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাসরিন সিদ্দিকী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন

ট্যাগস :

সমবেদনা জানাতে কাদের সিদ্দিকীর বাসায় বিএনপি নেতা টুকু

আপডেট সময় : ১২:৫১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫