ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:১৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • / ১০৫৪ বার পড়া হয়েছে

সাংবাদিক খলিলের মুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক খলিলুর রহমান মৃধাকে গ্রেপ্তারের প্রতিবাদ ও অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে সুজন এ কর্মসূচির আয়োজন করে। এতে ঝালকাঠি প্রেসক্লাব, কাঁঠালিয়া, রাজাপুর ও নলছিটি প্রেসক্লাব, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি, প্রতিবাদী নাগরিক মঞ্চ, ইয়ুথ অ্যাকশন সোসাইটিসহ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কারান্তরিণ সাংবাদিক খলিলুর রহমানের বাবা মোশারেফ মৃধা, স্ত্রী পৌরসভার সাবেক কাউন্সলর নারগিস আক্তার লুনা, ছেলে মুন্না মৃধা ও মেয়ে জান্নাতুল ফেরদৌস মাওয়া।

মানববন্ধনে বক্তারা জানান, নলছিটি পৌরসভার টেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে মেয়র আবদুল ওয়াহেদ খান ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম টিটুকে নিয়ে সাংবাদিক খলিলুর রহমান মৃধা ১০ মে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে স্ট্যাটাস দেন ।

[irp]

এ ঘটনায় ওই দিন রাতেই নলছিটি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন কাউন্সিলর শহিদুল ইসলাম টিটু। পুলিশ রাতেই শহরের সবুজবাগ এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। ঠুনকো একটি ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিয়ে সাংবাদিক গ্রেপ্তার করায় তীব্র ক্ষোভ জানিয়েছেন ঝালকাঠির সাংবাদিকরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, সহ সাধারণ সম্পাদক কে এম সবুজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল আমিন তালুকদার, সুজন জেলা শাখার যুগ্ম সম্পাদক ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, সদর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন, পৌর শাখার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু, কাঁঠালিয়া উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আবদুল হালিম, সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন ও নলছিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক ও সাংবাদিক আমির হোসেন।

এছাড়াও মানববন্ধনে নলছিটি প্রেসক্লাবের সহসভাপতি ইউসুফ আলী তালুকদার, ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আব্দুর রশীদ, প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক মানিক রায়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, সদস্য জহিরুল ইসলাম জলিল, রাজু খান, ইয়ুথ অ্যাকশন সোসাইটির সভাপতি শাকিল হাওলাদার রনি, সাংবাদিক খালিদ হাসান ও ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক খলিলুর রহমান মৃধার মুক্তি, ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক ও সুজন নেতৃবৃন্দ।

[irp]

ট্যাগস :

আপডেট সময় : ০৭:১৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১