সাজেকে আ. লীগের পক্ষে পর্যটকদের স্লোগান, আটক-৬
- আপডেট সময় : ১০:১৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০১ বার পড়া হয়েছে
সাজেকে আ. লীগের পক্ষে পর্যটকদের স্লোগান, আটক-৬
রাঙামাটি প্রতিনিধিঃ
ভ্রমণের উদ্দেশ্যে সাজেক যাওয়ার পথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়ার অভিযোগে ৬ পর্যটককে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা কয়েকটি গাড়িতে করে সাজেকের উদ্দেশ্যে রওনা হয়। সকালের দিকে গাড়িগুলো বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় যানজটে পড়ে। সে সময় গাড়ির ভেতরে থাকা কয়েকজন পর্যটক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিতে থাকে। এসময় সাজেক থানা পুলিশ ৬ পর্যটককে আটক করে।
আটককৃত পর্যটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার মোঃ ফারদিন এহসান হৃদয় (২৪), ইয়াছিন (৩২), হবিগঞ্জের সুশান্ত পাল (২৩), হারুন ইসলাম তুষার (২৬), রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩),
পটুয়াখালীর মোঃ সাইফুল ইসলাম (২৭)।
সাজেক থানা পুলিশ আটকের সত্যতা নিশ্চিত করেছে। তবে ওসি বক্তব্য সম্ভব হয়নি।
আস্থা/এমএইচ



















