সাভার হেমায়তপুর গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন।
- আপডেট সময় : ১২:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১১৫৮ বার পড়া হয়েছে
সাভার হেমায়তপুর গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন।
মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ সাভার হেমায়তপুর জানুয়ারি মাসের বেতনের দাবি নিয়ে সড়কে নেমেছে গার্মেন্টস শ্রমিকরা। শনিবার ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে সাভারের হেমায়েতপুর-সিংগাইর ঋষিপাড়া এলাকার সড়ক বন্ধ করে আছে কিউ ফ্যাশানের শ্রমিকেরা। শ্রমিকরা বলে, গত ডিসেম্বর থেকে চলতি মাস পর্যন্ত বেতন পাবে ৫৫০ জন শ্রমিক। ২৫ ফেব্রুয়ারি বেতন পরিশোধ করার কথা বলে কতৃপক্ষ। কিন্তুু তিনদিন ধরে কর্তৃপক্ষের কোনো লোক কারখানায় আসছেন না।আন্দোলনরত শ্রমিক আবু বক্কর বলেন, আমরা তিন মাস ধরে ঘর ভাড়া ও দোকান বিল দিতে পারছি না।প্রতিদিনই বাড়ির মালিক বকাঝকা করছেন। দোকান মালিকরা আর বাকিতে বাজার দিচ্ছে না।
তাই আমরা এলাকার সড়ক বন্ধ করেছি। শ্রমিক নাসিম বলেন, দুই বেলা খাবারের জন্য আমরা কাজ করি। তাই আমরা পারিশ্রমিক চাই। কৃতপক্ষ আমাদের আশা দিয়ে ঘুরাচ্ছে। আশা চাই না বেতন না দেওয়া পযন্ত আমরা রাস্তা বন্ধ করে রাস্তায় থাকবো। কারখানা কর্তৃপক্ষ বলে, কাজের অর্ডার কম থাকায় এবং মালিক দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকায় ব্যাংক থেকে টাকা উঠাতে পারছি না। তাই বেতন দিতে সমস্যা হচ্ছে।ঘটনাস্থলে শিল্প পুলিশের সিনিয়র এএসপি আবু জাফরসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত রয়েছেন। এখন পর্যন্ত কোনো সংঘর্ষের হয়নি।






















