শিরোনাম:
সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০
News Editor
- আপডেট সময় : ০৭:৫১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
- / ১০৯১ বার পড়া হয়েছে
সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০
সাভার প্রতিনিধি ঢাকাঃ রোববার ২৭ জুন সকাল ১১ টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে হেলপার নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ যাত্রী।
খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে সাভার হাইওয়ে থানার পুলিশ। সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম বলেন, ঢাকাগামী মৌমিতা পরিবহনের বাসটিকে পিছনে থাকা কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এ সময় মহাসড়কে বাসটি উল্টে গিয়ে চাপা পড়ে হেলপার নিহত হয়।
তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।তিনি আরও বলেন, এ ঘটনায় বাস ও কাভার্ড ভ্যান জব্দ করা হলেও চালকরা পালিয়ে গেছে। এদিকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
[irp]




















