ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারের আশুলিয়া ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ সাভারের আশুলিয়া থেকে পাঁচটি অটোরিকশাসহ সঙ্ঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। বুধবার (২৮ এপ্রিল) আশুলিয়ার কুন্ডলবাগ ও গাজীপুরের কাশিমপুর মিছারবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. নান্নু সরদার (৪৩), মো. বাবু আকন্দ (৩০), মো. রফিক (৩৪), মো. আলম (৩০), মো. শাহবুল শিকদার (৪৫), মো. সুমন (২৮) ও মো. আজাদ (৩৭)।

[irp]

এসময় ডাকাতির কাজে ব্যবহৃত কাঠের লাঠি, পাটের দড়ি, প্লাস, ব্লেড, স্টিলের চাকু, পাঁচটি অটোরিকশা, আটটি মোবাইল এবং নগদ ৯ হাজার ৭২ টাকা জব্দ করা হয়।

র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন স্থানে গিয়ে ছিনতাই ও ডাকাতির কাজ করে আসছিল।

ট্যাগস :

সাভারের আশুলিয়া ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার

আপডেট সময় : ০৯:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১