ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

স্ত্রী ছেড়ে যেতে চাইলে যা করবেন শাহরুখ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
  • / ১০৭৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃবলিউড বাদশাহ শাহরুখ খান স্ত্রী গৌরীকে কতটা ভালোবাসেন তা অনেকেরই জানা। কিন্তু স্ত্রী যদি শাহরুখ খানকে কখনো ছেড়ে চলে যেতে চান তাহলে কী করবেন তিনি? পুরোনো এক সাক্ষাৎকারে এমন প্রশ্নে শাহরুখের জবাব শুনে হেসে দিয়েছিলেন সঞ্চালিকা নিজেই।

রিল থেকে রিয়েল লাইফ, শাহরুখে র ‘রোম্যান্স’-এর কথা সর্বজনবিদিত। প্রায় তিন দশকের বিবাহিত জীবনে এখনও স্ত্রী গৌরীকে চোখে হারান শাহরুখ। পঞ্চাশের কোঠায় পৌঁছেও শাহরুখ-গৌরী জুটির রসায়ন দেখে মুগ্ধ হন না এমন মানুষ বিরল। বিভিন্ন অনুষ্ঠানে প্রকাশ্যে তাদের খুনসুটি দেখলে কে বলবে একসঙ্গে প্রায় তিরিশটি বসন্ত পার করে ফেলেছেন তারা। তা গৌরী যদি কোনও একদিন শাহরুখকে ছেড়ে চলে যাওয়ার মতলব করেন তাহলে তাকে মানাতে কী পন্থা নেবেন ‘বাদশাহ’? সে প্রশ্নের জবাবও দিয়েছিলেন এই বলি-তারকা।

[irp]

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখের একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একটি চ্যাট শোয়ে হাজির হয়েছেন ‘কিং খান’। শোয়ের সঞ্চালিকা বিখ্যাত বর্ষীয়ান অভিনেত্রী ফরিদা জালাল। আড্ডার ফাঁকে হঠাৎ শাহরুখকে ফরিদা প্রশ্ন ছুঁড়ে দেন, ‘যদি কোনও এক সকালে দেখো যে গৌরী তোমার ওপর প্রচন্ড বিরক্ত হয়ে শেষ পর্যন্ত আর থাকতে না পেরে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তখন কী করবে তুমি? কী করে তুমি গৌরীকে আটকাবে কিংবা মানিয়ে নেবে?’

প্রশ্ন শুনেই হেসে ফেলেন শাহরুখ। এরপর মুখে মিটিমিটি হাসি ধরে রেখে মজার ছলে তার জবাব দেন, ‘প্রথমত এটা হওয়া একদমই উচিৎ নয়। গৌরীর মোটেই উচিৎ হবে না আমাকে ছেড়ে চলে যাওয়া। তবু যদি এমন ঘটনা কোনওদিনও হয়, আমি আর সাতপাঁচ না ভেবে সোজা নিজের কাপড় জামা ছিঁড়ে-টিড়ে ফেলে রাস্তার মাঝে গিয়ে হাজির হবো। তারপর সেখান থেকেই গৌরীর সামনে গান ধরা শুরু করবো। আমার এসব কান্ড দেখে মনে হয় তৎক্ষণাৎ বাড়ি ফিরেই  আসবে ও!’

বলাই বাহুল্য, শাহরুখের এহেন জবাব শুনে ততক্ষণে হেসে কুটিপাটি হচ্ছেন ফরিদা। এরপর সেই হাসিতে যোগ দেন ‘কিং খান’-ও।

[irp]

ট্যাগস :

স্ত্রী ছেড়ে যেতে চাইলে যা করবেন শাহরুখ

আপডেট সময় : ১১:০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১