হয়রানী থেকে মুক্তি পেলেন অমূল্য চন্দ্র দাস
- আপডেট সময় : ০২:২০:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০১ বার পড়া হয়েছে
হয়রানী থেকে মুক্তি পেলেন অমূল্য চন্দ্র দাস
ডেস্ক রিপোর্টঃ
গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ট্যাগ লাগিয়ে আটক করা হয় অমূল্য চন্দ্র দাসকে।
রোববার (২০ সেপ্টেম্বর) পূবাইল এলাকা থেকে তাকে আটক করে গাজীপুর মহানগর ডিবির দক্ষিণ বিভাগের একটি বিশেষ দল।
তবে ডিবির অভিযোগ অমূল্য চন্দ্র দাস গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু ডিবির যুক্তির স্বপক্ষে কোন প্রমাণ উপস্থাপন করতে পারেনি
ডিবি সূত্র জানায়, একটি মামলার তদন্তের ধারাবাহিকতায় অমূল্য চন্দ্র দাসকে আটক করা হয়। আটকের পর তার রাজনৈতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে যাচাই করা হয়। তবে তাকে তাৎক্ষণিকভাবে কোনো নির্দিষ্ট অভিযোগে আটক দেখানো হয়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোঃ তাহেরুল হক চৌহান অমূল্য চন্দ্র দাসকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক যাচাইয়ে তার বিরুদ্ধে কোনো নাশকতা বা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। সার্বিক বিষয় বিবেচনা করে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’
পুলিশ কমিশনার আরও জানান, ‘অমূল্য চন্দ্র দাসকে আটকের সময় গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন ফোন করে তার সঙ্গে কথা বলেন। এ সময় তিনি অমূল্য চন্দ্র দাস বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং সর্বশেষ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন বলে জানান। এমপি মিলন অমূল্যকে নিজের লোক হিসেবেও উল্লেখ করেন।’
আস্থা/এমএইচ



















