হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
- আপডেট সময় : ০২:৩২:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০৪ বার পড়া হয়েছে
হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
স্টাফ রিপোর্টারঃ
শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেসব আসামি রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করেননি, তাদের আর আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোঃ আমিনুল ইসলাম।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গুম ও মানবাধিকার আইন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা আপিল করেননি, তারা পরবর্তীতে আর আপিলের সুযোগ পাবেন না।
চিফ প্রসিকিউটর এদিকে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কোনো অসঙ্গতি হবে না বলেও জানান মোঃ আমিনুল ইসলাম বলেন, গুমের সব অভিযোগ ও রিপোর্ট যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৬ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। ২০২৬ সালের ১০ আগস্ট (প্রায় ১৩ বছর ৭ মাস পর অর্থাৎ ৪ হাজার ৯শ ৪৯ দিন) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খালাস চেয়ে আপিল দায়ের করেন। আইন অনুযায়ী ট্রাইব্যুনালের রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করার বাধ্যবাধকতা আছে।
আস্থা/এমএইচ



















