ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

৬দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
  • / ১১২২ বার পড়া হয়েছে

৬দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

জয়নাল আবেদীন জয়/হিলি প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় ভারত থেকে একটি পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।

তিনি দৈনিক আস্থাকে বলেন, ঈদ উপলক্ষে ১৯ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে ছুটি শেষে আজ মঙ্গলবার সকাল থেকে ফের আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সেই সাথে বন্দরে কর্মব্যস্ততা ফিরতে শুরু করেছে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম দৈনিক আস্থাকে জানান, ঈদে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।

ট্যাগস :

৬দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

আপডেট সময় : ০৭:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩