৭১’র সম্মুখযোদ্ধা খোরশেদ আলী ক্যান্সারে মারা গেলেন!
- আপডেট সময় : ০২:৫৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
- / ১০৬০ বার পড়া হয়েছে
৭১’র সম্মুখযোদ্ধা খোরশেদ আলী ক্যান্সারে মারা গেলেন!
একাওরের রনাঙ্গনে পাক বাহিনীর বিরুদ্ধে একাধিক বারের সম্মুমযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মো. খোরশেদ আলী (৭৮) অবশেষে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। ইন্নালিল্লাহি—রাজিউন)।
রবিবার মধ্যরাত পরবর্তী ০২টা ৪০ মিনিটে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উওর বড়দল ইউনিয়নের সীমান্ত গ্রাম চাঁনপুর নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। উপজেলার সীমান্ত গ্রামের প্রয়াত কৃষক জুবেদ আলীর জেষ্ট সন্তান খোরশেদ আলী জাতীর জনকের আহবানে সাড়া দিয়ে দেশ মাতৃকার টানে ১৯৭১ সালে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ গ্রহন করেন।
৫নং সেক্টরের সুনামগঞ্জের তাহিরপুরের তৎকালীন সময়ে টেকেরঘাট ৪নং সাব সেক্টরের একজন বীরযোদ্ধা হিসাবে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধকালীন সময়ে জামালগঞ্জ ও সাচনা এলাকায় একাধিক সম্মুখযোদ্ধে তিনি বীরত্বপূর্ণ ভুমিকা পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার সকালে প্রয়াতের সহযোদ্ধা তাহিরপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজি রৌজ আলী তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, সহায় সম্পক্তি বিক্রি করে ধার দেনা করে দ্বীর্ঘ দিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর গত এক মাস পুর্বে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে খোরশেদ আলীর মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে।
তিনি আরো বলেন, উন্নত চিকিৎসার জন্য সরকারের দায়িত্বশীর পর্যায়ে ও প্রশাসনের সাথে করোনা পরিস্থিতির কারনে পরিবারের লোকজন যোগাযোগ করতে না পারায় ক্যান্সার আকান্ত হওয়ার পর বিনা চিকিৎসায় শয্যাশায়ী থেকে এ বীর সন্তান মৃত্যুবরণ করলেন।
[irp]




















