ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রামগড় ৪৩ বিজিবি’র কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন Logo কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত Logo দলিল লেখক সমিতির নির্বাচন: ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয় Logo ম্যানেজিং কমিটির দ্বন্দ্বে ছাত্রশিবির সভাপতি নিহত Logo যুবদল নেতা মাসুদ হত্যার আসামী রাঙামাটিতে আটক Logo কাপ্তাই হ্রদ থেকে নারীর লাশ উদ্ধার Logo মধুখালিতে পুলিশ হেফাজতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার মৃত্যু Logo রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতা-কর্মীকে আটক Logo বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রত্যাহার Logo চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’-সালিশ বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি হানজালা

অপহৃত বাংলাদেশিকে উদ্ধারে বিশেষজ্ঞ দল যাবে ইয়েমেনে

Astha DESK
  • আপডেট সময় : ১১:৪০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • / ১০৭৬ বার পড়া হয়েছে

অপহৃত বাংলাদেশিকে উদ্ধারে বিশেষজ্ঞ দল যাবে
ইয়েমেনে

আস্থা ডেস্কঃ

ইয়েমেনের অ্যাডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কোঅর্ডিনেশন কর্মকর্তা (হেড) হিসেবে কর্মরত থাকা অবস্থায় সুফিউল আনাম গেল বছর ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইয়েমেনে অপহৃত বাংলাদেশি নাগরিক এ কে এম সুফিউল আনামকে উদ্ধারের বাংলাদেশ থেকে যাবে ইয়েমেনে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্রমতে, নিজ দেশের নাগরিককে উদ্ধারের জন্য চলতি মাসেই একটি দল ইয়েমেনে যাবে। পাঁচ সদস্যের দলটিতে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাসহ কারিগরি পরামর্শক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা থাকার কথা। প্রয়োজনে দলটি ইয়েমেন ছাড়াও ওমান, সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত যাবে।

ইয়েমেনের দক্ষিণাঞ্চলের আবিয়ান প্রদেশ থেকে তাঁর সঙ্গে আরও অপহরণের শিকার হন চার জাতিসংঘের কর্মী। এই চারজন ইয়েমেনের নাগরিক।

সুফিউল বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল। তিনি সেনাবাহিনীতে ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। অবসর নেওয়ার পর থেকে জাতিসংঘের সঙ্গে কাজ করছিলেন। অপহৃত পাঁচ কর্মকর্তাকে উদ্ধারের জন্য জাতিসংঘ চেষ্টা চালালেও কোনো ফল পায়নি। ইয়েমেনের সরকারও চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত সেপ্টেম্বরে সুফিউল আনামের একটি ভিডিও বার্তা প্রকাশ করে তাঁর অপহরণকারীরা, যা বিশ্বব্যাপী জঙ্গিগোষ্ঠীগুলোর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ প্রকাশ করে। ভিডিওতে মুক্তির জন্য আকুতি জানিয়ে সুফিউল বলেন, ‘আমাকে অপহরণ করেছে জঙ্গি সংগঠন আল কায়দা। ছয় মাস ধরে আমি কোথায় আছি, তা জানি না। আমি যদি মারা যাই, পরিবারও জানতে পারবে না। আমি উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও আর্থ্রাইটিসের মতো জটিল সব রোগে ভুগছি। জরুরি ভিত্তিতে হাসপাতালে চিকিৎসা নেওয়া প্রয়োজন।

ট্যাগস :

অপহৃত বাংলাদেশিকে উদ্ধারে বিশেষজ্ঞ দল যাবে ইয়েমেনে

আপডেট সময় : ১১:৪০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩