ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

অভিনব কায়দায় স্প্রে ছিটিয়ে বালিয়াডাঙ্গীতে ২ বাড়ীতে দুধর্ষ চুরি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:১৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
  • / ১০৯৫ বার পড়া হয়েছে
মোঃ ফরিদ হোসাইন মাসুম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ঘুমের মধ্যে স্প্রে ছিটিয়ে বেহুশ করে অভিনব কায়দায় একই দিনে দুটি পৃথক বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে।
এছাড়াও আরও দুটো বাড়ীর লোকজন স্প্রেতে ছিটানোর ঔষধের প্রভাবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঘুমাচ্ছেন। এ ঘটনা এলাকায় আতঙ্ক শুরু হয়েছে।
বুধবার গভীর রাতে বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ গ্রামে খাদেমুল ইসলামের মাস্টারের বাড়ী ও দুওসুও ইউনিয়নের ঢেকনাপাড়া গ্রামে অবসর বিজিবি’র সদস্য আইয়ুব আলীর বাড়ীতে দুধর্ষ চুরি হয়েছে। খাদেমুল মাস্টার জানান, বুধবার দুপুরের পর থেকে পরিবারের সকলের ঘুম ঘুম ভাব শুরু হয়। রাতে এমন ভাবে ঘুমিয়েছি কেউ টের পায়নি।
জানালার গ্রিল কাটা দেখে প্রতিবেশীরা এসে ডেকেে আমাদেরকে ঘুম থেকে তুলেছে। তিনি আরও জানান, গতরাতে নগদ ২ লক্ষ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরের। রুপগঞ্জ গ্রামের জাহাঙ্গীর আলম জানান, খাদেমুল মাস্টারের বাড়ীসহ আরও ২টি বাড়ীর লোকজনের অবস্থা এক। ওই দুটি পরিবারের অনেকেই ঘুমাচ্ছেন দুপুর পর্যন্ত। যারা ঘুম থেকে উঠেছেন, তাদের কথা-বার্তা অস্বাভাবিক। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক শুরু হয়েছে।
দুওসুও ইউনিয়নের অবসর বিজিবি’র সদস্য আইয়ুব আলী জানান, একই কায়দায় চুরি হয়েছে তাদের বাড়িতেও। নগদ ১৪ হাজার টাকা, স্বর্ণালংকার, বাইসাইকেলসহ ৫ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা।
ঢেকনাপাড়া গ্রামের জুলফিকার আলী জানান, চুরির ঘটনার পর এলাকার মানুষের সময় ভীতিকর পরিস্থিতি শুরু হয়েছে। অজ্ঞান করে চুরির ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি চোরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১১টায় পৃথক দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান ও তদন্ত কমকর্তা আব্দুস সবুর। তারা জানান, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
ট্যাগস :

অভিনব কায়দায় স্প্রে ছিটিয়ে বালিয়াডাঙ্গীতে ২ বাড়ীতে দুধর্ষ চুরি

আপডেট সময় : ০৩:১৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১