পাটগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-৩, আহত-৫
- আপডেট সময় : ০৯:৫৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৯৮ বার পড়া হয়েছে
পাটগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-৩, আহত-৫
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা যাত্রীবাহি একটি অটোরিকশা পাটগ্রামে যাওয়া সময় ঘুন্টি এলাকায় পৌঁছলে বিপরীত দিক পাটগ্রাম থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দগামি একটি ট্রাক যান্ত্রীক ত্রুটিতে বিকল হয়ে অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ট্রাকটি পাশের দোকানে প্রবেশ করে ও অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ৫ জন যাত্রী।
পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা হাসপাতালে নিয়ে গেলে মোস্তাকীন নামে আরও ১ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৫ জনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ২ জনকে পাটগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বা আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে ধারনা করা হচ্ছে সকল পাটগ্রাম উপজেলার বাসিন্দা।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ৩ জন নিহত ও ৫ জন আহতদের খবর পাওয়া গেছে।
আস্থা/এমএইচ



















