ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইরানে পুলিশ ও মিলিশিয়াদের বাধার মুখে পড়েছে মার্কিন স্পেশাল ফোর্স Logo ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি আটক Logo ইরানের প্রস্তাবে নতুন রুটে হরমুজ প্রণালি পাড়ি দিল ৪ জাহাজ Logo ইরানে নিউক্লিয়ার হামলা হলে রাশিয়া বা চীন নিউক্লিয়ার যুদ্ধে জড়াবে? Logo জেলা প্রশাসকের বিরুদ্ধে নারী ইউএনওর অডিও ভাইরাল Logo আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশকে আইনে রূপান্তরিত হচ্ছে Logo ইউনুচের চুক্তিতে টন প্রতি ৭৫ ডলার বেশিতে যুক্তরাষ্ট্রের গম ক্রয় Logo জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে কিশোর আটক Logo চট্টগ্রাম বন্দরে নোঙর করলো সিঙ্গাপুরের ডিজেলভর্তি জাহাজ: আসছে আরও দুটি Logo রাজধানীতে সন্তানকে জবাইয়ের পর মায়ের আত্মহত্যা

অস্থিরতা, ভয় ও আতঙ্ক কাটিয়ে স্বাভাবিকতায় ফিরছে রাঙামাটি

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:২৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৮৯ বার পড়া হয়েছে

অস্থিরতা, ভয় ও আতঙ্ক কাটিয়ে চিরচেনা রুপে ফিরতে শুরু করেছে পার্বত্য জেলা রাঙামাটি। ১৪৪ ধারা ও অনির্দিষ্টকালের গণপরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর থেকে স্বাভাবিক হতে শুরু করেছে পার্বত্য এই জেলা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে শহরের একমাত্র পরিবহন সিএনজি চলাচল করছে। খুলতে শুরু করেছে দোকানপাট ও শপিংমল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহনের স্যাংখও বাড়তে শুরু করেছে। রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-বান্দরবনের বাস চলাচল করলেও রাঙামাটি-খাগড়াছড়ির কোন বাস ছেড়ে যায়নি।

তবে এখনও পুরোপুরি কাটেনি আতঙ্ক। স্থানীয়রা মনে করছেন, ধীরে ধীরে স্বাভাবিক হয়ে পুরনো চেহারায় ফিরবে এই শহর। ফিরে আসবে বিশ্বাস।

এদিকে, সংঘাত ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ডাকা গত শনিবার থেকে শুরু ৭২ ঘণ্টার অরবোধ চলমান রয়েছে। যা শেষ হবে আজ। অবরোধের কারণে সাজেকে আটকে আছে ৮ শতাধিক পর্যটক। অবরোধ প্রত্যাহার হলেই ফিরিয়ে আনা হবে পর্যটকদের জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।

ট্যাগস :

অস্থিরতা, ভয় ও আতঙ্ক কাটিয়ে স্বাভাবিকতায় ফিরছে রাঙামাটি

আপডেট সময় : ১২:২৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪