ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

আইডিতে রিপোর্ট করতে বললেন বাঁধন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
  • / ১১১১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

‘রবে না এ শৃঙ্খল উচ্ছৃঙ্খলতার বন্ধন/ কারাগার হবে হবে চুরমার/ পার হবে বাধার গিরি মরু পারাবার/ নির্যাতিত ধরা মধুর/ সুন্দর প্রেমময় হোক/ জয় হোক জয় হোক’— বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই মুক্তির গান নিয়ে তৈরি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করে কয়েকদিন ধরেই আলোচনায় জনপ্রিয় মডেল-অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

শায়ান চৌধুরী অর্ণবের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন সুস্মিতা আনিস। যার ভিডিও নির্মাণ করেছেন ‘হাসিনা: এ ডটার’স’ খ্যাত পিপলু খান। এতে প্রতিবাদী এক নারীর চরিত্রে হাজির হয়েছেন বাঁধন। খুঁজেছেন মুক্তির পথ। দৃশ্যগুলো তার ভক্ত-শুভাকাঙক্ষীরা এতটাই পছন্দ করেন যে রীতিমত ভাইরাল!

সেই বাঁধনই কী না বিব্রত সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে খোলা একাধিক ফেক আইডি ও পেজ নিয়ে। অনেক আগে থেকেই তার নামে এসব ফেক আইডি ও পেজ চালানো হচ্ছে। তবে অভিনেত্রীর পুরো নাম ‘আজমেরী হক বাঁধন’ নামে খোলা একটি পেজ থেকে গত কয়েক দিন ধরেই একের পর এক ছবি পোস্ট করা হচ্ছে। শুধুমাত্র ফলো করেই পেজটির সঙ্গে যুক্ত হয়েছেন ২ লাখের বেশি মানুষ। যেখানে কোনো কোনো পোস্টে পড়ছে ৩ লাখেরও বেশি লাইক!

পেজটির বর্ণনায় লেখা-‘ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ফ্যান পেজ অব আজমেরী হক বাঁধন।’ ছবি বা পোস্টগুলো দেখলে যে কারও মনে হতে পারে এটি বাঁধনের রিয়েল কোনো পেজ। এর বাইরে সম্প্রতি বাঁধনের নামে আরেকটি ফেসবুক আইডি খুলে তার কাছের মানুষ এবং সাংবাদিকদের ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো হচ্ছে।

‘ঢাকা পোস্ট’কে বাঁধন বলেন, “ফেসবুকে আমার একটাই আইডি। ‘আজমেরী হক’ নামের এই আইডিটি ভেরিফায়েড করা। এর বাইরে আমার কোনো পেজ বা আইডি নেই, তবে ইনস্টাগ্রামে সক্রিয়। কিন্তু আমার নামে ফেসবুকে অনেকগুলো ফেক আইডি এবং পেজ খোলা হয়েছে। এরমধ্যে একটি পেজ এবং একটি আইডি আমাকে বেশি বিব্রত করছে। সবাইকে বলব এগুলোতে রিপোর্ট করার জন্য।”

‘আজমেরী হক বাঁধন’ নামের ফেক পেজ’সহ অন্য আইডিগুলো বন্ধ করতে আজ বুধবার (১০ মার্চ) পুলিশের সাইবার ক্রামই ইউনিটের সঙ্গে কথা বলেছেন বলেও জানান বাঁধন। এসব ফেক আইডি এবং পেজ বন্ধ করতে ভক্তদেরও সহায়তা কামনা করেছেন এই লাক্স তারকা।

ট্যাগস :

আইডিতে রিপোর্ট করতে বললেন বাঁধন

আপডেট সময় : ০৭:০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১