ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

আজমিরীগঞ্জে ওসিসহ ৫ পুলিশ আহত, গাড়ি ভাঙচুর

News Editor
  • আপডেট সময় : ১২:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
  • / ১৫৮০ বার পড়া হয়েছে

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় হেফাজতে ইসলাম ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ওসির গাড়ি ভাঙচুর ও দুজন পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে হেফাজতের হরতাল-সমর্থকেরা।

আজ রোববার দুপুরে উপজেলার বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের নোয়াগড় এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত আজমিরীগঞ্জ থানার ওসি নূরুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) পুনয়েল হাসচা, মজিবুর রহমান, নজিব উল্যাহ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মুঠোফোনে ওসি নূরুল ইসলাম বলেন, আজ দুপুরে উপজেলার বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে কিছু লোক রাস্তা অবরোধ করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় অবরোধকারীদের সেরে যেতে অনুরোধ করলে পুলিশের সঙ্গে তাদের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে অবরোধকারীরা মাইকে ঘোষণা দিয়ে ৭০০ থেকে ৮০০ লোক জড়ো করে পুলিশের ওপর হামলা চালায়। এ তাণ্ডব ঘণ্টাখানেক সময় নিয়ে চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি রাবার বুলেট ছোড়ে। এ সময় ওসির গাড়ি ভাঙচুর করা হয় এবং এএসআই নিজাম উদ্দিনসহ দুজনের মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

ট্যাগস :

আজমিরীগঞ্জে ওসিসহ ৫ পুলিশ আহত, গাড়ি ভাঙচুর

আপডেট সময় : ১২:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১