ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় জোট Logo চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নবনির্বাচিত এমপি Logo গনদাবীতে পরিণত হচ্ছে ওয়াদুদ ভুইয়াকে মন্ত্রী করার দাবী Logo এআই ইম্প্যাক্ট সামিটের জন্য শপথে আসছেন না নরেন্দ্র মোদি Logo চট্টগ্রামে এক গ্রাম থেকেই ৩ এমপি নির্বাচিত Logo পাবনায় চেক জালিয়াতির ওয়ারেন্টভুক্ত এনসিপির কেন্দ্রীয় নেতা আটক Logo হাতিয়ায় ধর্ষণের ঘটনা ঘটেনি-প্রশাসন Logo চরফ্যাশনে সন্তানদের জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, টাকা ও স্বর্ণালংকার লুট Logo মন্ত্রিপরিষদ সচিব রশীদের চুক্তির বাতিল, অতিরিক্ত দায়িত্ব পালন করবেন: সিরাজ Logo দেশ ছেড়েছেন নেদারল্যান্ডের নাগরিক বিশেষ সহকারী ফয়েজ

আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরছে ক্লাব ফুটবল

News Editor
  • আপডেট সময় : ০৭:৩৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
  • / ১১৯৬ বার পড়া হয়েছে

দীর্ঘ ১২ দিন পর মাঠে ফিরছে ক্লাব ফুটবল। ক্লাব ফুটবল ফেরার দিনে ”সুপার সানডে” তে আছে কিছু বড় বড় দ্বৈরথ! ইংলিশ লীগে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল,তাদের প্রতিপক্ষ এভারটন। যদিও শেষ ১০ ম্যাচে এভারটনের বিরুদ্ধে হারের মুখ দেখে নি লিভারপুল তবে এবার লড়াই টা হবে ভিন্নভাবে। এখন পর্যন্ত লীগে ৪ ম্যাচ খেলে সব কয়টি জিতে লীগে শীর্ষে আছে এভারটন। হামেস রদ্রিগেজ কে নিয়ে আসার পর যেন এক ভিন্ন এভারটন কে দেখা যাচ্ছে এবার। গুডিসন পার্কে ম্যাচ টি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫ টায়।

আরেক ম্যাচে মাঠে নামবে গার্দিওলার সিটি ও আর্তেতার আর্সেনাল। এটা আর্তেতার জন্য সবসময়ই একটু ভিন্ন ম্যাচ কারন তিনি আগে গার্দিওলার সহকারী কোচ হিসেবে ছিলেন।
আর্সেনালের অবস্থা আগে ভালো না থাকলেও আর্তেতা আসার পর তারা ২০২০ সালে ২ টি শিরোপা জিতেছে। ম্যান সিটির জন্য দুশ্চিন্তার কারন হলো তারা পাবে না তাদের অন্যতম সেরা প্লেয়ার ডি ব্রুইন কে। মূল স্ট্রাইকার আগুয়েরো ইঞ্জুরি থেকে ফিরে ট্রেনিং শুরু করলেও এখনও নিশ্চিত নয় সে। আরেক নাম্বার নাইন গ্যাব্রিয়েল জেসুসও ইঞ্জুরির জন্য ম্যাচ টি মিস করবেন।

বদলে যাওয়া বায়ার্ন মিউনিখ ফ্লিক যেখানে নায়ক

তাই ঘরের মাঠে খেলা হলেও সিটি একটু চাপে থাকবে বলাই যায়।

এদিকে ইতালি তে হবে মিলান ডার্বি। গত কয়েক বছর ধরে মিলানের দল ২ টি নিজেদের চেনা ছন্দে না থাকলেও এই সিজনে ভিন্ন ২ টি দল হয়েই আসছে তারা। গত মৌসুমে মাত্র ১ পয়েন্টের জন্য লীগ টাইটেল পায়নি কন্তের ইন্টার মিলান। এদিকে ইব্রাহিমোভিচ কে সাইন করানোর পর থেকে নিজেদের খুজে পেয়েছে এসি মিলানও।
ইব্রাহিমোভিচ আসার পর লীগ থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ পয়েন্ট তাদের। ৩ ম্যাচে ৩ জয়ে ২ নাম্বারে আছে এসি মিলান। জুভেন্টাসের প্রতিপক্ষ তলানির দল ক্রোতোনে,যারা ৩ ম্যাচে ৩ টাতেই হেরেছে।

লালীগাতে ভিন্ন ম্যাচে মাঠে নামছে স্প্যানিশ ২ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠে রিয়াল আতিথ্য দিবে নবাগত কাদিজ কে এবং বার্সেলোনা খেলতে যাবে গেটাফের মাঠে।
ম্যাচ দুটি শুরু হবে যথাক্রমে রাত সাড়ে ১০ টা এবং ১ টায়।
বুন্দেসলীগায় সাড়ে ৭ টায় হফেনহেইমেনের মাঠে আতিথ্য নিবে বরুশিয়া ডর্টমুন্ড। আরেক ম্যাচে রাত ১০.৩০ এ আর্মিনিয়া বিলেফেল্ডের মাঠে খেলতে যাবে বর্তমান চ্যাম্পিয়নস বায়ার্ন মিউনিখ।

আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরছে ক্লাব ফুটবল

আপডেট সময় : ০৭:৩৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০