ভারত, চীন, ইরাক ও কাতারের জন্য হরমুজ খুলল ইরান
- আপডেট সময় : ১০:৩৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ১০১৪ বার পড়া হয়েছে
ভারত, চীন, ইরাক ও কাতারের জন্য হরমুজ খুলল ইরান
আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় ধরনের নির্বাচনি পরাজয়ের পরই
ভারত, চীন, ইরাক ও কাতারের বাণিজ্যিক জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এখন থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে চলাচল করতে পারবে এই ৪ দেশের বাণিজ্যিক জাহাজ।
বুধবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির ভাইস চেয়ারম্যান আমির হায়াত-মোগাদ্দাম এ ঘোষণা দেন।
তবে জাহাজ চলাচলের ক্ষেত্রে দেশভেদে আলাদা শর্তও রাখা হয়েছে। ভারত ও চীনের জাহাজকে হরমুজ প্রণালি পারাপারের জন্য নির্ধারিত ট্রানজিট ফি দিতে হবে। অন্যদিকে কাতারের জাহাজের ক্ষেত্রে এই ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে তেহরান।
ইরাকের পণ্য ও তেলবাহী জাহাজকেও প্রণালিটি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে এসব জাহাজের কাছ থেকে কোনো ট্রানজিট ফি নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ইরানের এমন ঘোষণার মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি। তবে নির্বাচনে ট্রাম্পের দলের পরাজয়ে উল্লাস প্রকাশ না করতে ইরানের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সূত্র: আনন্দবাজার অনলাইন।
আস্থা/এমএইচ












