ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ Logo নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নাসীরুদ্দীন Logo সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির Logo জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার ও রাত্রি যাপন Logo বিএনপি পাহারা না দিলে আ.লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ Logo সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন Logo কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করলো ইরান Logo নিরাপদ নয় পুলিশ-কতটুক নিরাপদ সাধারণ মানুষ? Logo যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

আমরা নির্বাচনের দিন অসহায় ছিলাম-জিএম কাদের

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৩৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • / ১১১০ বার পড়া হয়েছে

আমরা নির্বাচনের দিন অসহায় ছিলাম-জিএম কাদের

রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকারের নিয়ন্ত্রনে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে সরকার যেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চেয়েছে, সেখানে সুষ্ঠু করেছে, আর যেখানে চেয়েছে তাদের লোকজনকে জেতাতে সেখানে তারা আমাদের লোকজনকে ভয়ভীতি দেখিয়ে ও জোর করে সিল মেরে হারিয়ে দিয়েছে।সার্বিকভাবে এই নির্বাচন ভালো হয়নি।

তিনি বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। সরকার আমাদের যে কথা দিয়েছিলেন, সেই কথা রাখেননি বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

আজ সোমবার (৮ জানুয়ারী) দুপুর ১২ টায় রংপুর নগরীর স্কাই ভিউ ভবনে নির্বাচন পরবর্তি সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, আমরা নির্বাচনের দিন অসহায় ছিলাম। সকাল থেকেই বিভিন্ন আসনে সমস্যা নিয়ে কথা বলেছি নির্বাচন কমিশনকে কিন্তু সমাধানের কথা বললেও সমাধান হয়নি। প্রিজাইডিং অফিসারসহ প্রশাসন তাদের পক্ষে কাজ করেছে। ঢাকা-১ আসনে জোর করে সিল মেরে সালমা ইসলামকে হারিয়ে দিয়েছে।

কুমিল্লা-১ আমির হোসেন ভুইয়া, জামালপুর ৩ সামসুল ইসলাম লিপ্টন, নরসিংদী ২ রফিকুল ইসলাম, কক্সবাজার-৪, লালমনিরহাট-৩ জাহিদ হাসান, গাইবান্ধা ৩ মইনুল রাব্বী, নারায়নগঞ্জ ১, রংপুরের ৪ ও ৬ এর আমাদের লোককে মেরে সিল মেরে জোর করে নিয়েছে। আমরা অসহায় হয়ে গেছি। এই সব আসনে আমরা প্রশাসনের কিংবা নির্বাচন কমিশনের কোন সহযোগিতা পাইনি। প্রশাসন নিরপেক্ষ থাকলে আমরা এসব আসনে জয়ী হয়ে আসতাম।

তিনি আরো বলেন, আমরা জোটগতভাবে নির্বাচনে অংশ নেইনি এই কথা আমরা অনেক আগে বলছি। সরকার তাদের মিডিয়া দিয়ে জোটের কথা বলে বিভ্রান্ত ছড়ানো হয়েছে। সরকার সমঝোতার কথা বলে, ২৬ আসনে নৌকার প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে। তবে সেই সব আসনে শক্তিশালী আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী দিয়ে, তাদের পক্ষে কাজ করেছে। আমরা এজনই বলেছি, আমরা কোন জোটে বা সমঝোতায় নির্বাচনে অংশ নেইনি।

দল হিসেবে জাতীয় পার্টির অবস্থান এখন কি সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জাতীয় পার্টির যেখানে ছিলো সেখানেই আছে। আমাদের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র হয়, আমরা সেই ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাবো।

নির্বাচনে অংশ নেয়া ভুল ছিলো কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনে অংশ নেয়া ভুল না সঠিক এখনই বলা যাবে না। তবে সময়ই বলে দিবে। সংসদের যাওয়ার ব্যাপারে আমরা নির্বাচিত সংসদ সদস্যদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিবো। তবে ভোট প্রত্যাখ্যানের কিছু নাই। যারা জয়ী হয়েছি, আমরা ভোটের মাধ্যমে জয়ী হয়েছি।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কোচেয়ারম্যান ও রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা আলা উদ্দিন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস :

আমরা নির্বাচনের দিন অসহায় ছিলাম-জিএম কাদের

আপডেট সময় : ০৭:৩৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪