ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৪৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ৯৯৯ বার পড়া হয়েছে

আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে

আস্থা ডেস্কঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) চিকিৎসা শেষে দুজনকে কারাগারে পাঠানো হয়। তাদের দুজনকে সন্ত্রাসীবিরোধী আইনের মামলায় আটক দেখানো হয়েছে।

আটককৃতরা হলেন-ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আনাস এবং সংস্কৃত বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহ মখদুম থানায় দায়ের করা একটি মামলার তদন্তের সময় এ দুজনকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। চিকিৎসা শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই দুই শিক্ষার্থীকে দফায় দফায় মারধর করেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার-এর একটি দল।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলীম বলেন, দিনব্যাপী যে ঘটনাটি ঘটেছে, সেটি অত্যন্ত নিন্দনীয়।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে

আপডেট সময় : ০৩:৪৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬