ঢাকা ০২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ রপ্তানিই আমাদের লক্ষ্য-প্রতিমন্ত্রী Logo ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী Logo সাভারে ছাত্রদল নেতার নির্যাতনে চোখ হারাতে বসছে কিশোর Logo ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে ৩ ঘণ্টা সংঘর্ষ, নিহত-১ Logo অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সম্প্রতি তুরাগ নদ থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার Logo সীমান্তের শূন্যরেখায় দুই সপ্তাহ: ক্ষুধা, অনিশ্চয়তা আর বেঁচে থাকার লড়াই Logo সন্দ্বীপে ১৫ কোটি টাকা আত্মসাত: ভুক্তভোগীদের মানববন্ধন Logo টাঙ্গাইলে হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদন্ড Logo প্রধান শিক্ষককে জুতাপেটা: বিএনপির নেতাকে শোকজ

আসবেই শাহরুখের ‘ডন থ্রি’

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:৫৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
  • / ১১০২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

শাহরুখ খান, বলিউডের জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা। ক্যারিয়ারে বহু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার অন্যতম হিট সিমেনার তালিকায় রয়েছে ‘ডন’ ও ‘ডন টু’।

সবশেষ ২০১১ সালে ‘ডন টু’ সিনেমা মুক্তির পর থেকেই পরবর্তী সিরিজ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ভারতের একাধিক প্রভাবশালী গণমাধ্যমে একাধিকবার খবরও এসেছে ‘ডন থ্রি’ সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ খান।

‘ডন কো পাকাড় না মুশকিল হি নেহি, নামুমকিন হ্যায়’ বলিউড কিং খানের বিখ্যাত এই ডায়লগের মতোই গেল ১০ বছরেও এই সিনেমার জন্য শাহরুখকে ধরা যায়নি।

তবে এবার এই সিরিজের সিনেমার অন্যতম প্রযোজক রিতেশ সিধওয়ানি জানিয়েছে, শাহরুখ খানের ‘ডন থ্রি’ সিনেমা আসবে। তবে কবে আসবে সেটা নিশ্চিত না। বর্তমানে সিনেমাটির গল্প নিয়ে কাজ চলছে।

বলিউডভিত্তিক গণমাধ্যম পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে রিতেশ সিধওয়ানি বলেছেন, ‘ডন থ্রি আসবে, তবে কখন সেটা আমরা জানি না। কিন্তু আমরা চাই সিনেমাটি তৈরি হোক, সেজন্য সঠিক গল্প লাগবে এবং আমরা সেটা নিয়ে কাজ করছি। কিন্তু, এটা আসবেই।’

ওই প্রতিবেদনে পিঙ্কভিলা জানিয়েছে, বলিউডের বিখ্যাত কবি, গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতার সিনেমার চিত্রনাট্যে লেখার কাজে ফিরছেন দীর্ঘদিন পর। যিনি আগে ‘ডন’ সিরিজের সিনেমার চিত্রনাট্য লিখেছেন।

পত্রপত্রিকার খবর অনুসারে, ‘পাঠান’ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন শাহরুখ। এই সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। সালমান খানের চরিত্রের নাম অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগার। প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে।

গেল বছরের নভেম্বরে ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করেন  শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। ‘পাঠান’ সিনেমা মুক্তি পাবে ২০২২ সালের শুরুতে। যদিও সিনেমাটি প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ট্যাগস :

আসবেই শাহরুখের ‘ডন থ্রি’

আপডেট সময় : ০৬:৫৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১