ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনের ড্রোন প্রদর্শনীতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত-১৫

Astha DESK
  • আপডেট সময় : ১১:২২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ১০০৩ বার পড়া হয়েছে

ইউক্রেনের ড্রোন প্রদর্শনীতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত-১৫

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনের রাজধানী কিয়েভে সামরিক ড্রোন প্রদর্শনীতে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া দেশজুড়ে রাশিয়ার হামলায় আরও ৫ জন নিহত হয়েছে। এই হামলায় প্রতিরক্ষা খাতের উচ্চপদস্থ সদস্যসহ প্রায় ১শ জন আহত হয়েছে। সূত্র-বিবিসির।স্থা নীয় সময় শুক্রবার (২৪ জুলাই) এ হামলা চালানো হয়।

ইউক্রেনীয় বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত জানান, রাশিয়া একযোগে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যার মধ্যে একটি ধ্বংস করতে সক্ষম হয় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার সত্যতা স্বীকার করে জানিয়েছে, দীর্ঘ পাল্লার নিখুঁত অস্ত্রের মাধ্যমে তারা ইউক্রেনের ওই সামরিক ড্রোন প্রদর্শনী কেন্দ্রটিকে লক্ষ্যবস্তু করেছে। মস্কোর দাবি, রাশিয়া ভূখণ্ডে হামলা চালাতে ব্যবহূত ড্রোন প্রস্তুতকারক ও সামরিক গোয়েন্দা বিভাগের যেসব প্রতিনিধিরা সরাসরি পরিকল্পনায় যুক্ত, তারাই ওই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।

এছাড়া পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কে রাশিয়ার গাইডেড বোমায় আরও পাঁচজন এবং সুমি শহরে দুজন নিহত হয়েছেন। এই জোড়া হামলার কয়েক ঘণ্টা আগে ইউক্রেনও রাশিয়ার এক হাজার কিলোমিটার গভীরে কিরভ শহরের একটি সামরিক যন্ত্রাংশ তৈরির কারখানায় হামলা চালায়, যেখানে ছয়জন রুশ নিহত হন। পাশাপাশি রাশিয়ার বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজের’ গুদামঘরেও ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ।

এদিকে ইউক্রেনীয় গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে জেলেনস্কি হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়া ইউক্রেনজুড়ে আরও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। অন্যদিকে, ইউক্রেনের সীমান্ত ঘেঁষে একটি রুশ ড্রোন আকাশসীমা লঙ্ঘন করায় সেটি গুলি করে ভূপাতিত করেছে রোমানিয়ার একটি এফ-১৬ যুদ্ধবিমান

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ইউক্রেনের ড্রোন প্রদর্শনীতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত-১৫

আপডেট সময় : ১১:২২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬