শিরোনাম:
ইটভাটার কারণে এক কিলোর মধ্যে ফসলের উৎপাদন কমেছে ৫০ শতাংশ
Astha DESK
- আপডেট সময় : ১২:৩১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ১০২০ বার পড়া হয়েছে
ইটভাটার কারণে এক কিলোর মধ্যে ফসলের উৎপাদন কমেছে ৫০ শতাংশ
স্টাফ রিপোর্টারঃ
ইটভাটার প্রভাব শুধু বায়ুদূষণে সীমাবদ্ধ নয়। নীতিপত্রে কৃষিজমির ওপরও এর ব্যাপক ক্ষতির কথা তুলে ধরা হয়েছে। ইটভাটার ধোঁয়া, ছাই ও ধূলিকণা থেকে লেড, ক্যাডমিয়াম ও আর্সেনিক মাটিতে জমা হতে পারে।
তথ্য বলছে, দেশে ইট তৈরিতে বছরে প্রায় ১৫ কোটি টন মাটি ব্যবহৃত হচ্ছে। কাঁচা ইট তৈরির জন্য জমির উপরিভাগের প্রায় ১৫ সেন্টিমিটার টপসয়েল অপসারণ করা হয়। এতে জমির উর্বরতা ও উৎপাদনশীলতা কমে এবং দীর্ঘমেয়াদে ফসলের ফলন ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমতে পারে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণার উদ্ধৃতি দিয়ে নথিতে বলা হয়েছে, ইটভাটার এক কিলোমিটারের মধ্যে ধানের ফলন ২০-২৫ শতাংশ, গমের ৩০-৪০ শতাংশ, সরিষার ২৫-৩৫ শতাংশ এবং সবজির ফলন ৪০-৫০ শতাংশ পর্যন্ত কমতে পারে।
আস্থা/এমএইচ


















