ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলের সাথে মধ্যপ্রচ্যের ৭ দেশের গোপন বৈঠক

Astha DESK
  • আপডেট সময় : ১২:২৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৯৯ বার পড়া হয়েছে

ইসরাইলের সাথে মধ্যপ্রচ্যের ৭ দেশের গোপন বৈঠক

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সামগ্রিক উত্তেজনা নিয়ে আলোচনার জন্য গত সপ্তাহে জার্মানিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরবসহ মধ্যপাচ্যের ৭টি আরব দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা গোপন বৈঠক হয়েছে। দুই ইসরায়েলি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়। তবে এতে অংশ নেওয়া কোনো দেশই আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়ে কিছু বলেনি।

ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই—এমন কয়েকটি উপসাগরীয় আরব দেশের সামরিক কমান্ডারদের জন্য ইসরায়েলি নেতৃত্বের সঙ্গে সরাসরি বৈঠক।

বৈঠকে অ্যাডমিরাল ব্র্যাড কুপার ছাড়াও ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও মিশরের সামরিক বাহিনীর চিফ অব স্টাফরা উপস্থিত ছিলেন।

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা সত্ত্বেও মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে না বলে বৈঠকে অংশ নেওয়া সামরিক নেতাদের আশ্বস্ত করেন কুপার। পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বাড়াতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিষয়েও তিনি অন্য সামরিক কর্মকর্তাদের অবহিত করেন।

চলমান যুদ্ধের সময় আত্মরক্ষামূলক ও আক্রমণাত্মক—দুই ধরনের সামরিক অভিযানেই সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাজ করেছে ইসরায়েল।

ইসরায়েলি কর্মকর্তারা জানান, সংযুক্ত আরব আমিরাতে নিজস্ব সামরিক কর্মীসহ আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইসরায়েল। পাশাপাশি তারা গোয়েন্দা তথ্য, নজরদারি ও পর্যবেক্ষণসংক্রান্ত (আইএসআর) তাৎক্ষণিক সহায়তাও দিচ্ছে।

এদিকে বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন ইয়েমেনের হুথিরা সৌদি আরবে হামলা জোরদার করেছে, স্থলভাগে অগ্রসর হচ্ছে এবং লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালির কার্যকর নিয়ন্ত্রণ নিয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে ইসরায়েল কীভাবে সহায়তা করতে পারে, তা নিয়ে সেন্টকমের সহায়তায় ইসরায়েল ও সৌদি আরব আলোচনা করছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

ইসরাইলের সাথে মধ্যপ্রচ্যের ৭ দেশের গোপন বৈঠক

আপডেট সময় : ১২:২৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬