ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ তথ্য ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী শুক্রবার

News Editor
  • আপডেট সময় : ১১:৪৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
  • / ১১০৪ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে দেশের আকাশে সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় হিজরি রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। তাই মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে ১৪৪২ হিজরি সনের রবিউস সানি মাস শুরু হবে। এ হিসেবে আগামী ২৭ নভেম্বর শুক্রবার (১১ রবিউস সানি) সারাদেশে ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী।

সহজ কাজের মাধ্যমে দানের সাওয়াব পাওয়ার উপায় 

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এবার ২৯ দিনেই শেষ হলো রবিউল আউয়াল মাস।

‘ইয়াজদাহম’ অর্থ এগারো, আর ‘ফাতিহা’ অর্থ দোয়া করা। মহান আল্লাহ তায়ালার ওলি বড় পীর হযরত আবদুল কাদের জিলানী (র.)-এর মৃত্যু দিবস উপলক্ষে মুসলিমদের দোয়া অনুষ্ঠানই হচ্ছে ফাতেহা-ই-ইয়াজদাহম । এ দিন মুসলমানদের ঐচ্ছিক ছুটির দিন।

ইসলামের অন্যতম প্রচারক আবদুল কাদের জিলানী হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি মৃত্যুবরণ করেন। সারাবিশ্বের সকল মুসলমান ওই দিনটি ফাতেহা-ই ইয়াজদাহম হিসেবে পালন করে আসছে।

পরকীয়া দূর করার কিছু ইসলামিক নির্দেশনা 

সভায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান-উল-আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, ওয়াকফ প্রশাসক এস এম তারিকুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আবদুর রহমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ তথ্য ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী শুক্রবার

আপডেট সময় : ১১:৪৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০