ঢাকা ১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে পানছড়িতে র‍্যালি

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ১০২৩ বার পড়া হয়েছে

পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে পানছড়িতে র‍্যালি

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বর্ণাঢ্য পথযাত্রা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) দুপুর আড়াইটায় হেডম্যান টিলা পাক পাঞ্জাতন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এ পথযাত্রা ও র‍্যালি শুরু হয়।

হেডম্যান টিলা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, যুব সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পবিত্র রবিউল আউয়াল মাসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

র‍্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আহলে সুন্নাত ওয়াল জামাত খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য মোঃ ইউসুফ আলী

হেডম্যান টিলা পাক পাঞ্জাতন জামে মসজিদের
ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মাহাবুব আলম রেজভী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আব্দুল মান্নান, মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন পানছড়ির দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজ ও এলাকাবাসী।

হেডম্যান টিলা পাক পাঞ্জাতন জামে মসজিদের
সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে র‍্যালিটি হেডম্যান টিলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

প্রধান অতিথি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, পবিত্র রবিউল আউয়াল মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ মাসের শিক্ষা ও মহানবী (সা.)-এর আদর্শকে ধারণ করে সমাজে শান্তি, সৌহার্দ্য, মানবতা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে পানছড়িতে র‍্যালি

আপডেট সময় : ১০:৩৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬