ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উপদেষ্টার মতোই গুলিসহ দিল্লি গেলেন নজরুল

Astha DESK
  • আপডেট সময় : ০৮:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ১০১৯ বার পড়া হয়েছে

উপদেষ্টার মতোই গুলিসহ দিল্লি গেলেন নজরুল

স্টাফ রিপোর্টারঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ৩১ রাউন্ড গুলিসহ সম্প্রতি সপরিবারে দিল্লি গেলেন আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া।

খোঁজ নিয়ে জানা যায় গত , ১৬ জুলাই দুপুর ১২টা ৪০ মিনিটে এই ব্যবসায়ী বিমানবন্দরের অভ্যন্তরে প্রবেশ করেন। বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৯৭ ফ্লাইটে ঢাকা থেকে দিল্লি যাওয়ার জন্য আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া, তার ছেলে আরিদিন ভূঁইয়া ও মেয়ে নুসরাত জুবাইয়ারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেন। তাদের লাগেজে গুলি থাকার পরও সেটি শনাক্ত হয়নি।

কিন্তু গুলিভর্তি ব্যাগ ধরা পড়ে দিল্লির বিমান বন্দরের তল্লাশি মেশিনে। এরপর সেখান থেকে ফোন আসে ঢাকা শাহজালাল বিমানবন্দরে উর্ধ্বতন কর্তৃপক্ষ বিব্রত হন। দ্রুত গঠন করা হয় তদন্ত কমিটি।

শাহজালাল বিমানবন্দরে স্তরে স্তরে নিশ্চিদ্র নিরাপত্তা থাকলেও গুলি সহ কিভাবে বিমানে উঠল এই নিয়ে বিমানের সার্বিক নিরাপত্তাই প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। তদন্ত কমিটি দোষীদের চিহ্নিত করলেও এখনো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এর আগে ২০২৫ সালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১৩ নম্বর ফ্লাইটে ঢাকা থেকে তুরস্ক হয়ে মরক্কোতে যান। সে সময় প্রি-বোর্ডিং স্ক্রিনিং করার সময় উপদেষ্টার সঙ্গে থাকা ছোট ব্যাগে গুলিসহ ম্যাগাজিন পাওয়া গিয়েছিল। তখন আইনী কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

এতথ্যটি নিশ্চিত করেছিলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা শুধু বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতাই প্রকাশ করেনি, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলেছে। তাই দায়ীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা প্রটোকল কঠোরভাবে ব্যস্তবায়ন করা জরুরি।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ বলেন, সিসিটিভি ফুটেজসহ সংশ্লিষ্ট সব তথ্য পর্যালোচনা করা হয়েছে। দায়িত্বে গাফিলতি, নিয়মবহির্ভূত প্রটোকল বা নিরাপত্তা তল্লাশিতে ব্যত্যয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, বিমান বন্দরের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে, সেজন্য নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

উপদেষ্টার মতোই গুলিসহ দিল্লি গেলেন নজরুল

আপডেট সময় : ০৮:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬