ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ক্ষমতাই নাই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের! Logo ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী Logo নির্বাচনের পর অনেকাংশ ক্ষেত্রেই মালিকানা ফিরে পেয়েছি: অর্থমন্ত্রী Logo দখলদারদের বিরুদ্ধে হামলা জোরদান করেছে ইরান Logo জ্বালানি ব্যয় মেটাতে ২ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সরকার Logo এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় করলো ইরান Logo বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি Logo জীবিত ছেলেকে মৃত দেখিয়ে মামলা: শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি Logo ইউনূসের মতো অযোগ্য ও বাটপার শাসক হাজার বছরেও আসেনি-আনিস আলমগীর Logo নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ চায় আওয়ামী লীগ

একজনে মারে,একজনে গ্রেফতার করে,আরেকজনে ছাড়ে: নূর

News Editor
  • আপডেট সময় : ১০:২৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৫৬ বার পড়া হয়েছে

সোমবার সন্ধ্যায় রাজধানীর মৎস্যভবন এলাকা থেকে আটক করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নূরুল হক নূরকে। আবার কয়েক ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছেড়েও দেওয়া হয়।

ছাড়া পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে নূর বলেন, আমরা বুঝিনি কী কারণে আমাদের ধরে আনা হল আর কী কারণে ছাড়া হল। 

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল থেকে নূরকে আটক করে পুলিশ। পরে তাকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়। আটকের ঘণ্টাখানেকের মধ্যেই নূরকে ছেড়ে দেওয়ার কথা জানানো হলেও পুলিশ প্রহরায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক স্বাস্থ্যগত পরীক্ষা শেষে তাকে আবারও ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে রাত ১২টার পর রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে নূরকে ছেড়ে দেওয়া হয়।

ডিবি রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক জানান, নূরসহ আটক সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

নুরের বিরুদ্ধে তো ধর্ষণের কোনো অভিযোগ নেই: ডিএমপি কমিশনার

নূরের বড়ভাই নূরজামান গণমাধ্যমকে বলেন, ডিবি অফিস থেকে নূরকে উত্তর বাড্ডার বাসায় নিয়ে আসা হয়েছে। শরীরের অবস্থা বেশি ভালো নয়। প্রয়োজন মনে হলে তাকে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

এদিকে, রাতে ডিবি অফিস থেকে বেরিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নূরুল হক নূর বলেন, আমাদের ওপর অতর্কিত হামলা করা হয়েছে। মারধরের কারণে অনেকেই অসুস্থ হয়েছেন। পরে মুচলেকা নিয়ে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা জানি না কেন গ্রেফতার করা হল আর কেন ছাড়া হল।

তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রের কোনও অঙ্গের সঙ্গে কারও মিল নাই, কাজে-কর্মে মিল নাই। এ কারণে একজনে মারে, একজনে গ্রেফতার করে, আর আরেকজনে ছাড়ে, এটাই চলছে।

এই যে আজ আমরা মার খেলাম, আমরা তো কোনও অপরাধী না। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনটা শেষ করে আসছিলাম। কিন্তু কোনওরকম উস্কানি ছাড়াই পুলিশ আক্রমণ করল। আসলে আমরা বুঝি নাই, কী কারণে আমাদের ধরে আনা হল, আর কী কারণে ছাড়া হল।

একজনে মারে,একজনে গ্রেফতার করে,আরেকজনে ছাড়ে: নূর

আপডেট সময় : ১০:২৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০