ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে ক্ষেত্র মোহন ও কমল বিকাশ ত্রিপুরা Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর Logo বিএনপি’র প্রতি আমার অভিমান শুরু হতে চলেছে-রব রাজা

এবার প্রকাশ পেল রাবি ছাত্রশিবির সভাপতির পরিচয়

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতির নাম প্রকাশ্যে এসেছে। ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট সরকার পতনের পর একে একে সামনে আসতে শুরু করেছেন গোপনে থাকা দলটির পাবলিক বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতির নাম আব্দুল মোহাইমিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন। মাস্টার্সে তার রেজাল্ট ৩.৬৮। তার বাসা চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

এর আগে শনিবার (২১ সেপ্টেম্বর) হঠাৎ করে নিজের ফেসবুক আইডিতে বার্তা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে পরিচয় প্রকাশ করেন হাসিনা সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া অন্যতম সমন্বয়ক আবু সাদিক কায়েম। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

ট্যাগস :

এবার প্রকাশ পেল রাবি ছাত্রশিবির সভাপতির পরিচয়

আপডেট সময় : ০৯:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪