কবর থেকে উঠানো হবে আ.লীগের নেতা ও তার ছেলের লাশ
- আপডেট সময় : ০৮:৫৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৯৯ বার পড়া হয়েছে
কবর থেকে উঠানো হবে আ.লীগের নেতা ও তার ছেলের লাশ
স্টাফ রিপোর্টারঃ
ময়না তদন্তের জন্য কবর থেকে উঠানো হবে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সেলিম খান ও তার ছেলে শান্ত খানের লাশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ।
তিনি জানান, যদিও গত ২০২৪ এর জুলাই আন্দোলন অর্থাৎ ৫ আগস্ট বিকেলে ক্ষুব্ধ জনতার হাতে নিহত হন সেলিম খান ও তার ছেলে শান্ত খান। কিন্তু ওই সময় বিনা ময়নাতদন্ত বিহীন তাদের মরদেহ দাফন করা হয়।
পরবর্তীতে এই দুজনের মৃত্যু নিয়ে সদর মডেল থানা পুলিশ বাদী হয়ে মামলা করে। সম্প্রতি চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মরদেহ দুটি কবর থেকে তুলে সুরতহাল শেষে ময়নাতদন্তের নির্দেশ দেন।
এ জন্য জেলা প্রশাসকের কাছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাওয়া হয়। যার উপস্থিতিতে মরদেহ কবর থেকে তোলা হবে। তবে কবে কবর থেকে তোলা হবে, সেই বিষয় এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট গ্রামের বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর থেকে সেলিম খান ও তার ছেলে শান্ত খান গাড়িতে করে যাওয়ার সময় বাগড়া বাজার এলাকায় জনতার হাতে আটক হন। পরে মব সৃষ্টি করে হত্যা করে। এই ঘটনার একদিন পর তাদের মরদেহ গ্রামের বাড়িতে দাফন করেন স্বজনরা। তবে ওই সময় এই নিয়ে কোনো অভিযোগ বা মামলা হয়নি সংশ্লিষ্ট থানায়।
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন সেলিম খান।
তা ছাড়া শাপলা মিডিয়া নামে চলচ্চিত্র নির্মাণ ও ভয়েস টেলিভিশন নামে আইপি টেলিভিশন এবং সংবাদপত্রের মালিক ছিলেন সেলিম খান। তার বড়ছেলে শান্ত খান শেখ মুজিবের জীবনী নিয়ে তৈরি টঙ্গীপাড়ার মিয়াভাই নামে চলচ্চিত্রসহ বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
আস্থা/এমএইচ


















