ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কিশোরগঞ্জে হাতপাখা প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা Logo খাগড়াছড়িতে রোকেয়া দিবসে “অদম্য নারী সম্মাননা” পেলো ৩ নারী Logo নাইক্ষ্যংছড়িতে মানববন্ধনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ Logo কিশোরগঞ্জে-১ আসনে কাস্তে প্রতীকের প্রার্থী এনামুল হকের সমর্থনে গণমিছিল  Logo পানছড়িতে পিসিসিপি’র শীতবস্ত্র বিতরণ Logo পানছড়িতে জামায়াত প্রার্থীর গনসংযোগ ও মতবিনিময় Logo পানছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় চোরাই পণ্য আটক Logo চাঁদা না দেওয়ায় বাড়ি নির্মাণে বাধা, ভূমি দখলচেষ্টা ও হত্যার হুমকির Logo ইকরা গার্মেন্টসের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo আবার মাইনাস তৎপরতায় ডিপ স্টেট: মাসুদ কামাল

কলাপাড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণ

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৪৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / ১০৬২ বার পড়া হয়েছে

কলাপাড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণ

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ৫ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে কাশেম (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে।

শনিবার রাত ৮টায় ওই শিশুকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার নীলগঞ্জ ইউপির কুমিরমারা গ্রামের মাহবুব গাজীর বাড়িতে শ্রমিকের কাজ করে আসছিল কাশেম। শনিবার ভোররাত ৪টার দিকে প্রতিবেশী ওই শিশুকে ঘুমন্ত অবস্থার তার মায়ের পাশ থেকে তুলে নিয়ে যায় ওই যুবক। ওই শিশুর মা শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় বিষয়টি বুঝতে পারেননি। পরে ওই শিশুকে পার্শ্ববর্তী বিলে নিয়ে ধর্ষণ করে একঘণ্টা পর ফের বাড়িতে নিয়ে আসে। দিনভর রক্তক্ষরণের কারণে সন্ধ্যায় ওই শিশুর শরীর নিস্তেজ হয়ে পড়লে রাত ৮টার দিকে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

ট্যাগস :

কলাপাড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণ

আপডেট সময় : ০৩:৪৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫