কাউনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার কে আর্থিক অনুদান প্রদান
- আপডেট সময় : ১০:১৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / ১০৫২ বার পড়া হয়েছে
রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউপির হরিচরণ লস্কর গ্রামে আজিজুল ইসলামের বাড়ি আগুনে পুরে ছাই, এই সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে আল-হেরা ফাউন্ডেশন (কাউনিয়া-পীরগাছা) কর্তৃপক্ষের নজরে আসলে তারা গত মঙ্গলবার ক্ষতিগ্রস্ত পরিবারকে অনুদান প্রদান করে।
[irp]
কাউনিয়া উপজেলা ক্যাম্পাসে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত আজিজুল ইসলাম এর হাতে অনুদানের ১০ হাজার টাকা তুলে দেন নির্বাহী অফিসার তাহমিনা তারিন। এ সময় উপস্থিত ছিলেন আহবায়ক আল-হেরা ফাউন্ডেশন (কাউনিয়া-পীরগাছা) ও প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন, মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম আরিফ মাহফুজ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সাধারন সম্পাদক ও প্রধান শিক্ষক মোঃ রমজান আলী, সাংগঠনিক সম্পাদক ও প্রধান শিক্ষক মোঃ ফাকের সরকার প্রমূখ। আল-হেরা ফাউন্ডেশনের অনুদান পেয়ে আজিজুল বেজায় খুশি।


























