ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

Astha DESK
  • আপডেট সময় : ০২:৩৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ১০১৮ বার পড়া হয়েছে

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

আস্থা ডেস্কঃ

মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (৬১)।

আজ সোমবার (২৯ ‍জুন) সকাল ৬টার দিকে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে প্রেরণ করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোয়া ৮টার দিকে ডা. দীপু মনি হাসপাতালে পৌঁছানোর পর তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে, উনাকে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

দীপু মনিকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোঃ ফজলু বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

আপডেট সময় : ০২:৩৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬