ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ছুরিকাঘাতে নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০২:৪২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ১০০৯ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ছুরিকাঘাতে নিহত

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা শরিফুল ইসলাম ওরফে হীরা (৪০) ছুরিকাঘাতে নিহত হয়েছে।

উপজেলার রেলওয়ে স্টেশন এলাকার তোরাই মোড়ে আজ শনিবার ৮ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জাবেদ ভূঁইয়ার ছেলে। তিনি বর্তমানে গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তিনি গোয়ালন্দ পৌর যুবলীগের প্রচার সম্পাদক এবং গোয়ালন্দের ইজিবাইক স্ট্যান্ডে লাইনম্যান হিসেবে কাজ করতেন।

ঘটনাসূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম ও কামরুল নামে এক ব্যক্তি পরস্পরের বন্ধু ছিলেন। কামরুল গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধ চলছিল। আজ শনিবার সকালে গোয়ালন্দ বাজারে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন শরিফুল। পথে তোরাই মোড় এলাকায় পৌঁছালে কামরুল হঠাৎ ছুরি দিয়ে তাকে আক্রমণ করে। এতে শরিফুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম জানান, সকালে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রাথমিকভাবে অর্থের লেনদেনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ছুরিকাঘাতে নিহত

আপডেট সময় : ০২:৪২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬