ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার, সদস্য ৫ হাজার

Astha DESK
  • আপডেট সময় : ০৮:১৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০০ বার পড়া হয়েছে

চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার, সদস্য ৫ হাজার

স্টাফ রিপোর্টারঃ

দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বিধিমালা সেপ্টেম্বর ২০২৬-এর সংশোধনী এনে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নতুন এই বিধিমালা অনুযায়ী, নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানতের পরিমাণ বাড়িয়ে ২৫ হাজার টাকা এবং সাধারণ সদস্য প্রার্থীর জামানত বাড়িয়ে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে কোনো প্রার্থী প্রদত্ত মোট ভোটের ১৫ শতাংশের কম পেলে তার জামানতের অর্থ বাজেয়াপ্ত হবে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।

সংশোধিত বিধিমালায় দেখা গেছে, প্রার্থীর নির্বাচনী ব্যয়ের সীমানাতেও পরিবর্তন এনেছে কমিশন। এখন থেকে একজন চেয়ারম্যান প্রার্থী সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং সাধারণ সদস্য পদপ্রার্থী সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন।

কোনো প্রার্থী বা তাদের সমর্থক কাউকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। মারাত্মক অপরাধের ক্ষেত্রে নির্বাচন কমিশন সরাসরি সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার, সদস্য ৫ হাজার

আপডেট সময় : ০৮:১৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬