ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯

Astha DESK
  • আপডেট সময় : ০৯:২৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ১০৩৮ বার পড়া হয়েছে

কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯

হাবিবুর রহমান মুন্না/কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১০ জুন) বিকেলে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান।

আটককৃতরা হলো:- দেলোয়ার হোসেন, আজিজুল, সোহাগ মিয়া, বিল্লাহ, সোহেল মিয়া, ইব্রাহিম খলিল, বিল্লাল হোসেন, ইউসুফ মিয়া, হাসান, রিফাত, হাবিব, মফিজ, আক্তার হোসেন, সিফাত, রবিউল, আবু ইউসুফ ইকরাম, জুয়েল, সরোয়ার হোসেন ও নুপুর সাহা।

পুলিশ জানায়, মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় উল্টো পথে চলাচলকারী অবৈধ থ্রি-হুইলারের বিরুদ্ধে অভিযান চালায় ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। এ সময় একটি ইজিবাইক আটক করে চালককে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাকবিতণ্ডা শুরু হয়। পরে দেড় শতাধিক থ্রি-হুইলার ও অটোরিকশাচালক সংঘবদ্ধ হয়ে হাইওয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের একটি ডাবল কেবিন পিকআপে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করা হয়।

এ ঘটনায় হাইওয়ে পুলিশের এসআই শাহাবুদ্দিন সরকার বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করে বুড়িচং থানায় মামলা করেন।

পুলিশ সুপার বলেন, ঘটনাস্থল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ১৯ জনকে আটক করে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯

আপডেট সময় : ০৯:২৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬