শিরোনাম:
কুষ্টিয়ায় ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির দগ্ধ মরদেহ উদ্ধার
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৫:৫৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
- / ১১২৪ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার মিরপুরে অজ্ঞাতনামা (৪৫) নামে এক ব্যক্তির পোড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ বুধবার সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মহনপুর গ্রামের জিকে ক্যানেলের পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে ছাতিয়ান ইউনিয়নের মহনপুর গ্রামের জিকে ক্যানেলে ভাসমান লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে অজ্ঞাত ওই ব্যক্তির পোড়ানো মরদেহটি উদ্ধার করে।
তিনি আরো জানান, লাশটি কার, তা সনাক্ত করা যায়নি, ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।























