ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে বিএনপি কর্মীদের ওপর হামলা, আহত ৪

Astha DESK
  • আপডেট সময় : ১২:০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ৯৯৮ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে বিএনপি কর্মীদের ওপর হামলা, আহত ৪

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি সদর উপজেলার আলুটিলা পুনর্বাসন এলাকায় বিএনপির কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছেন দলটির নেতাকর্মীরা। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা মাটিরাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আলুটিলা পুনর্বাসন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন—মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য প্রবীন্দ্র ত্রিপুরা ও মাটিরাঙ্গা পুনর্বাসন এলাকার কুলপাড়ার সুমন ত্রিপুরা।

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম সুমন বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ যাতে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা দিনভর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, ঘটনার পরপরই মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া আমাকে ফোনে বিষয়টি জানিয়েছে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ২০ থেকে ৩০ জন নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহেদ উদ্দিন বলেন, বিএনপির ৪ জন কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি।

আস্থা/এমএইচ

ট্যাগস :

খাগড়াছড়িতে বিএনপি কর্মীদের ওপর হামলা, আহত ৪

আপডেট সময় : ১২:০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬