খাগড়াছড়িতে গোসল করতে গিয়ে লাশ হলো পিয়াসী ও রিয়া
- আপডেট সময় : ০৩:০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / ১১৪২ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে গোসল করতে গিয়ে লাশ হলো পিয়াসী ও রিয়া
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ায় চেঙ্গী নদীতে ডুবে রিয়া চাকমা (১৭ ) ও পিয়াসি বেটি চাকমা (১৪) নামের দুই কিশোরীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার নলছড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পিয়াসি চাকমা একই এলাকার বিদেশী চাকমা এবং রিয়া চাকমা একই এলাকার রূপায়ন চাকমার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা।
জানাযায়, ভাইবোনছড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে চেঙ্গী নদীতে গোসল করতে গিয়ে রিয়া চাকমা (২৫) ও প্রিয়সী চাকমা (১৩) নামে দুইজন মেয়ে মারা গেছে।প্রিয়সী চাকমা ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীর ছাত্রী।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, আজ সকাল পৌনে ১১টার দিকে চেঙ্গী নদীর পাড়ে পাঁচজন শামুক খুঁজতে যায়। এ সময় শরীরের ভারসাম্য হারিয়ে রিয়া চাকমা চেঙ্গী নদীতে পড়ে যান। এ সময় তাঁকে উদ্ধার করতে পিয়াসি চাকমাও নদীতে ঝাঁপ দেয়। নদীতে পানির গভীরতা বেশি থাকায় সেও ডুবে যায়। এ সময় সঙ্গে থাকা অন্যান্যরা স্থানীয়দের খবর দিলে নদীতে জাল ফেলে এক ঘণ্টা পর দুজনের মরদেহ উদ্ধার করে।




















