ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

গাইবান্ধার ফুলছড়ি ছাত্রলীগের সা: সম্পাদক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৪২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
  • / ১১১১ বার পড়া হয়েছে

গাইবান্ধার ফুলছড়ি ছাত্রলীগের সা: সম্পাদক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন

আতিকুর রহমান আতিক,মফস্বল ডেস্ক থেকে :

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি (৩২) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। এসময় তার সহপাঠি সোহেল মিয়া (২৩) আহত হয়েছেন । ১১ জুলাই রবিবার রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা জেলা শহরের পুর্বপাড়া হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে এই ঘটনা ঘটে।

আশিকুর রহমান রকির বাড়ি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্য কঞ্চিপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সৈয়দার রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আশিকুর রহমান রকি ২০১৫ সাল থেকে ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আশিকুর রহমান রকি ও সোহেল মিয়া রাত ৯টার দিকে গাইবান্ধা শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তারা গাইবান্ধা-বালাসী সড়কের পুর্বপাড়া হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে পৌছলে দূর্বৃত্তরা তাদের পথরোধ করে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আশিকুর রহমান ও সোহেলকে আঘাত করে। এতে রকি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং সোহেলকে হাসপাতালে ভর্তি করায়।

গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

[irp]

আপডেট সময় : ০৭:৪২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১