ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় আ.লীগ নেতার বাড়ি থেকে জুতা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:৩৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
  • / ১৩৬৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধায় এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে হাসান আলী (৫৪) নামে এক জুতা ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।

১০ এপ্রিল শনিবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর গ্রামের গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মাসুদ রানার বাড়ি থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাসান আলী গাইবান্ধা শহরের থানা পাড়া এলাকার মৃত হযরত আলীর ছেলে। তিনি পেশায় একজন জুতা ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, মাসুদ রানা আওয়ামী লীগ নেতা হলেও তিনি একজন পেশাদার দাদন ব্যবসায়ী। আর্থিক লেনদেনের জের ধরে হাসান আলীকে বল্লমঝাড় ইউনিয়নের নিজ বাড়িতে সপ্তাহ খানেক আগে আটক করে রাখে মাসুদ রানা। লজ্জা ও অপমান সহ‍্য করতে না প‍েরে অবশেষে ১০ এপ্রিল সকালে দাদন ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মাসুদ রানার বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হাসান আলী।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে আটক করা হয়েছে।

ট্যাগস :

গাইবান্ধায় আ.লীগ নেতার বাড়ি থেকে জুতা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:৩৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১