শিরোনাম:
গুলশানে আ.লীগের ৬ কর্মী আটক
Astha DESK
- আপডেট সময় : ০২:৩০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১০৬১ বার পড়া হয়েছে
গুলশানে আ.লীগের ৬ কর্মী আটক
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ৬ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গুলশান প্লাজার ৫ম তালা একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো, মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), আমিনুর রহমান (৪২), নান্নু মিয়া (৩৮), ইব্রাহিম হোসেন (৩৩), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩) ও সজল আহমেদ (২৯)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ




















