ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo অপকর্মে জড়ালে ছাড় নয়, এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রী Logo চার জনকেই রাষ্ট্রদ্রোহ মামলায় আটক দেখাল পুলিশ Logo আ. লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সত্যতা পায়নি বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়ন: স্পিকার Logo সাজেক সড়কে চলছে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ Logo ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে: ট্রাম্প Logo জ্বালানির দাম কমাতে রাশিয়া থেকে ডিজেল কিনছে যুক্তরাষ্ট্র Logo প্রেমিকার সাথে ৪দিন কক্সবাজার থাকার পর খুন হয় স্কুলছাত্রী তাজমিন Logo ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo ভারতের পরবর্তি প্রধানমন্ত্রী আম্বানি!?: ইলন মাস্ক Logo পুঠিয়ায় স্বামীর পুরুষাঙ্গ কর্তন: ২য় স্ত্রী আটক

চার জনকেই রাষ্ট্রদ্রোহ মামলায় আটক দেখাল পুলিশ

Astha DESK
  • আপডেট সময় : ১২:০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ১০২৮ বার পড়া হয়েছে

চার জনকেই রাষ্ট্রদ্রোহ মামলায় আটক দেখাল পুলিশ

আস্থা ডেস্কঃ

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকেই আটক দেখিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন, ভূয়া এমবিবিএস ডাক্তার আ ন ম আয়াশ (২৯), মোঃ সাকিবুল হাসান (১৯), রিক্সা চালক মোঃ সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।

রবিবার (১১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে একটি মামলা হয়েছে। সেই মামলায় চারজনকে আটক দেখানো হয়েছে।

তিনি বলেন, মামলায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টা ও উসকানিমূলক বক্তব্যের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করে।

প্রসঙ্গত, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কোন কালি লেপন করার দায়ে শনিবার (১০ অক্টোবর) তাদের আটক করে শাহবাগ থানার পুলিশ।

আস্থা/এমএইচ

ট্যাগস :

চার জনকেই রাষ্ট্রদ্রোহ মামলায় আটক দেখাল পুলিশ

আপডেট সময় : ১২:০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬