ঢাকা ০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাইকালে ছাত্রলীগ হিসেবে পরিচয় দেন বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদক

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০৫ বার পড়া হয়েছে

ছিনতাইকালে ছাত্রলীগ হিসেবে পরিচয় দেন বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদক

আস্থা ডেস্কঃ

স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মো. রিপন হোসেন ও সাধারণ সম্পাদক আল আমিন হোসেন শান্তকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক শিবলী সাদিক শিবলুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মোঃ রিপন হোসেন এবং সাধারণ সম্পাদক আল আমিন শান্তকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজ-উর-রহমান লিপকন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ আগস্ট মালয়েশিয়া প্রবাসী কাউসার হোসেন পরিচিত এক ব্যক্তির মাধ্যমে বোনের বিয়ের জন্য ২শ গ্রাম স্বর্ণালংকার দেশে পাঠান। বিমানবন্দর থেকে তাঁর ছোট ভাই মোঃ সুমন ও বন্ধু রোহান ওই ব্যক্তির কাছ থেকে স্বর্ণালংকারগুলো গ্রহণ করেন।

অভিযোগে বলা হয়, বিমানবন্দর থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌঁছালে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন হোসেন, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক রুবেল তাঁদের গতিরোধ করেন।

এ সময় অভিযুক্তরা নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোক হিসেবে পরিচয় দেন এবং তাঁদের কাছে বোমা রয়েছে এমন ভয় দেখান বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে তাঁদের এলোপাতাড়ি কিল-ঘুষি মারার একপর্যায়ে সঙ্গে থাকা ২শ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে তাঁরা চলে যান।

এ ঘটনায় ২৯ আগস্ট শনিবার বিমানবন্দর থানায় মোঃ সুমন বাদী হয়ে মামলা করেন। রাত ১০টার দিকে বিমানবন্দরের ১ নম্বর সেক্টর থেকে আল আমিন হোসেন শান্ত ও আব্দুর রউফকে আটক করা হয়। আটকের পর তাঁদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ১শ গ্রাম স্বর্ণালংকার উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

পরদিন তাঁদের আদালতে হাজির করে ৩ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে সোমবার তাঁদের আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপপরিদর্শক সাব্বির হোসেন তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অপর দিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুর রহমান তাঁদের জামিন চেয়ে আবেদন করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, আদালতের বাইরে বাদী ও আসামিপক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়েছে। জামিন পেলে আসামিরা পলাতক হবেন না বলেও তিনি আদালতকে জানান।

তবে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ হাসান শাহাদাত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আস্থা/এমএইচ

ট্যাগস :

ছিনতাইকালে ছাত্রলীগ হিসেবে পরিচয় দেন বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদক

আপডেট সময় : ১০:৪৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬